স্লিটিং মেশিনঃ-
 সব ধরনের ফেব্রিক টিউব ফর্মে ডাইং করা হয় এই টিউব ফর্মের ফেব্রিককে ওপেন করার জন্য স্লিটিং মেশিন ব্যবহৃত হয় টিউব ফেব্রিকের নিডল মার্ক বরাবর সারকুলার নাইফ এর সাহায্যে ফেব্রিককে কাটা হয়


চিত্রঃ-স্লিটিং মেশিন (গুগল)

 স্লিটিং মেশিনের ফাংশনঃ-
  •  নিডল মার্ক বরাবর ফেব্রিককে কেটে ওপেন করে
  • ফেব্রিকের অতিরিক্ত পানি দূর করে
  •  ফেব্রিক হতে ক্রিজ দূর করে
  • ফেব্রিককে আনটুইষ্ট করে
  • ফেব্রিককে স্টেন্টার প্রোসেসের জন্য তৈরি করে 


স্লিটিং মেশিনের প্রধান পার্ট এবং এদের ফাংশনঃ-
১। ফিড রোলার
রোপ ফর্মে ফেব্রিক ফিড করা হয়

২। যে বক্স
ফেব্রিকের অতিরিক্ত পানি দূর করে

৩। ডি টুইষ্টিং জোন
ফেব্রিকে ডি টুইষ্টিং করা হয়

৪। অটোমেটিক সেন্সর
ফেব্রিকের নিডল মার্ক আইডেন্টিফাই করার জন্য অটোমেটিক সেন্সর ব্যবহৃত হয়।

৫। রোটারি নাইফ
ফেব্রিককে নিডল মার্ক বরাবর কাটার জন্য ব্যবহৃত হয়।

৬। রিং
কাটিং প্রসেসকে হেল্প করে।

৭ ।প্লেটিং
ফেব্রিককে ভাজ করে।

 ৮। ফ্রি রোলার
এটি ফেব্রককে সামনের দিকে এগিয়ে দেয়।

৯ ।গাইড রোলার
ফেব্রিককে গাইড করে।

১০। ব্লাঙ্কেট
ফেব্রিক কাটার পর ডাস্ট গুলো ব্লাঙ্কেটের উপর জমা হয়।

১১ ।স্প্রেডার রোলার
ফেব্রিককে ছড়িয়ে দেয়।

১২ টেনশন রোলার
ফেব্রিককে টেনশন দেয়।

চেকিং প্যারামিটারঃ-
১ কাটিং লাইন চেক।
২বো এবং স্লান্ট চেক।

অপেরাশনাল প্যারামিটারঃ-
১ পেসার সেটিং
২ স্পিড সেটিং


*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত