ডাইং কস্ট ক্যালকুলেশনঃ

টেক্সটাইল ম্যাটেরিয়াল (ফাইবার, ইয়ার্ন, ফেব্রিক) এ ডাই ট্রান্সফার করে রঙিন করার রাসায়নিক পক্রিয়াকে ডাইং বলে।
একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার যিনি ওয়েট প্রসেসিং নিয়ে কাজ করেন তাকে অবশ্যই ডাইং কস্ট সম্পর্কে জানতে হবে।

ডাইং কস্ট নির্ণয়ের সুত্রঃ
D.M+D.L+D.E+OH

এখানে
D.M= ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট
D.L= ডিরেক্ট লেবার কস্ট
D.E= ডিরেক্ট এক্সপেন্স কস্ট
OH= ওভারহেড কস্ট

অর্থাৎ ডাইং কস্ট =(ম্যাটেরিয়াল কস্ট + লেবার কস্ট + এক্সপেন্স কস্ট + ওভারহেড কস্ট) ÷ টোটাল অর্ডার



উদাহরণঃ
একটি কম্পানি ৮০০ কেজি ফেব্রিক ডাইং করার অর্ডার পায়।তাদের ডেইলি প্রোডাকশন ক্ষমতা ৫০০ কেজি।স্টাফ স্যালারি, ইলেক্ট্রিসিটি বিল, প্লান্ট রেন্ট এবং অন্যান্য খরচসহ একমাসে ওভারহেড কস্ট ১.৫ লাখ টাকা।কম্পানিতে এক শিফটে কাজ চলে। ১৫% প্রফিটসহ কেজি ফেব্রিক ডাইং করতে কত খরচ হয় বের করতে হবে।নিচের টেবিলে রো ম্যাটেরিয়াল ও এদের প্রাইজ দেওয়া হল।


ক্রমিক নং
ব্যবহৃত আইটেম
কোয়ান্টিটি
প্রাইজ (টাকা)
রিএয়াক্টিভ ডাই 
 কেজি
৩৫০ টাকা / কেজি
রিএয়াক্টিভ ডাই 
১০ কেজি
৩০০ টাকা / কেজি
কেমিক্যাল 
১২ কেজি
১২০ টাকাকেজি
কেমিক্যাল 
২০ কেজি
৯০ টাকাকেজি
মেশিন অপারেটর
 জন
৩৫০ টাকা/শিফট
মেশিন হেলপার
জন
২৭০ টাকা/শিফট
 
                                            চিত্র: রো ম্যাটেরিয়াল এবং প্রাইজ

সমাধানঃ
মোট শিফট = (টোটাল অর্ডার ÷ ডেইলি প্রোডাকশন)
                  = ৮০০ ÷ ৫০০
                 = ১.৬ শিফট

লেবার কস্টঃ
এখানে ৬ জন মেশিন অপারেটর এবং ৪ জন মেশিন হেলপার হয়েছে।

টোটাল লেবার কস্ট= শ্রমিকের সংখ্যা * মোট কার্যকরী শিফট * প্রতি শিফটে মজুরী
                                =(৬ * ৩৫০ * ১.৬) + (৪ * ২৭০ * ১.৬)
                                = ৩৩৬০ + ১৭২৮
                                = ৫০৮৮ টাকা

ম্যাটেরিয়াল কস্টঃ
রিএয়াক্টিভ ডাই ১ = ৫ * ৩৫০ = ১৭৫০ টাকা
রিএয়াক্টিভ ডাই ২ = ১০ * ৩০০ = ৩০০০ টাকা
কেমিক্যাল ১ = ১২ * ১২০ = ১৪৪০ টাকা
কেমিক্যাল ২ = ২০ * ৯০ = ১৮০০ টাকা

টোটাল ম্যাটেরিয়াল কস্ট = ৭৯৯০ টাকা

ওভারহেড কস্টঃ
একমাসে ওভারহেড কস্ট ১৫০০০০ টাকা।
এই অর্ডারের জন্য শিফট ১.৬

 টোটাল ওভারহেড কস্ট  = (১৫০০০০ * ১.৬) ÷ ৩০
                                      = ৮০০০ টাকা

টোটাল ডাইং কস্টঃ
টোটাল কস্ট = লেবার কস্ট + ম্যাটেরিয়াল কস্ট + ওভারহেড কস্ট
                     = ৫০৮৮ + ৭৯৯০ + ৮০০০
                     = ২১০৭৮ টাকা

অ্যাড ১৫% প্রফিট = {২১০৭৮+(২১০৭৮*১৫%)}
                            = ২৪২৩৯ টাকা

টোটাল ডাইং কস্ট পার কেজি = (টোটাল কস্ট ÷ টোটাল অর্ডার)
                                             = ২৪২৩৯ ÷ ৮০০
                                             =৩০.২৯ টাকা    
#রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃ।