আমাদের দেশে টেক্সটাইল এবং গার্মেন্টস নিয়ে সবারই কম বেশী নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। এক যুগ আগেও এই সেক্টরটাকে সর্বনিম্ন পর্যায়ের মানুষের কাজের ক্ষেত্র হিসাবে বিবেচনা করা হোত। তবে বর্তমানে এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি কিছুটা বদলেছে। এখন এই সেক্টরটা জব মার্কেটে মোটামুটি একটা ভাল জায়গা দখল করতে পেরেছে। তবুও কোথায় যেন একটা খামতি এখনও থেকেই গেছে। সবচেয়ে বড় বৈষম্য লক্ষ্য করা যায় বেতন কাঠামো খেয়াল করলে। একজন ফ্রেশারের স্টার্টিং স্যালারি অফার করা হয় ১৫-২০ হাজার বা হাতে গোনা কিছু ফ্যাক্টরিতে ২৫ হাজার টাকা। বর্তমান জব এনালাইসিস করলে আপনারা খুব সহজেই অন্যান্য সেক্টরের সাথে পার্থক্যটা ধরতে পারবেন। এই সামান্য টাকা নিয়ে পরিবারের খরচ বহন করা একটু কষ্টকরই বটে। এই প্রেক্ষিতে কারও কারও বক্তব্য অবশ্য ভিন্ন। কিছু কর্পোরেট ব্যাক্তিবর্গ প্রথমেই অবশ্য আপনাকে বলবে, "প্রথমে কত স্যালারি দিচ্ছে এটা না দেখে আগে কাজ শিখো। কাজ শিখলে টাকার অভাব হবেনা।" কথাটার সাথে পরিপূর্ণ একমত হওয়া সম্ভব না। যদি এটাই হয় তবে চার বছরের বি.এস.সি শিক্ষা জীবনের অবমূল্যায়ন করা হয়। একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বি.এস.সি সম্পন্ন করা ফ্রেশ গ্রাজুয়েট এবং একজন নন টেক কখনও সামান হতে পারেনা। অধিকাংশ ক্ষেত্রে একজন বি.এস.সি গ্রাজুয়েটকে শিখাতে যে শ্রম এবং সময় কোম্পানির খরচ করতে হয় তার চেয়ে ঢের বেশী শ্রম এবং সময় ব্যয় করতে হয় একজন নন গ্রাজুয়েট বা ননটেকের পিছনে। বলতে পারেন যে, বর্তমান শিক্ষাব্যবস্থার সাথে ইন্ডাস্ট্রির প্র্যাক্টিক্যাল নলেজের বিস্তর ফারাক। তথাপি বেসিক নলেজ কিন্তু ঠিকই অর্জন করতে হয় বি.এস.সি সম্পন্ন করতে চাইলে। প্রথমত একজন গ্রাজুয়েটকে যখন আপনি ১৫ হাজার স্যালারি দিয়ে জয়েন করাচ্ছেন তখন তার প্রথম টেন্ডেন্সি থাকে যেকোনভাবে ৫-৬ মাসের এক্সপেরিয়েন্স শো করে ২০-২৫ হাজারে মুভ করার। এক্ষেত্রে কম্পানি ক্ষতিগ্রস্থ হচ্ছে। যদি সেই একই ফ্রেশারকে ২০-২৫ হাজারে নিয়োগ দেওয়া হোত তবে সে অন্যান্য সেক্টরের সাথে তুলনা করে হীনমন্যতায় ভুগতো না। এক্ষেত্রে তার জব সুইচ করারা প্রবনতাও কমে আসত বেশ অনেকটা। একটা কোম্পানির জন্য তার ফ্রেশারকে ধরে রাখা এবং ধীরে ধীরে তাকে ডেভেলপ করে কোম্পানির বড় পজিশনে উন্নীত করা কোম্পানির জন্যই লাভজনক। তাই প্রথমেই একজন ফ্রেশারের স্যালারি স্ট্র্যাকচারের দিকে কোম্পানির মালিকের নজর দেওয়া উচিৎ। ভাল ইমপ্লয়ির মাধ্যমে একটা কোম্পানির উন্নতি সম্ভব।
- Home-icon
- Textile Section
- _Fiber
- _Yarn Manufacturing
- _Fabric Manufacturing
- _Dyeing
- _Printing
- _Denim Washing
- _Finishing
- Garments Section
- _Apparel Manufacturing
- _Merchandising
- _GSM
- Garments Technology
- IE
- Quality
- _Quality
- _Testing
- News & Tech
- _News
- _Tech
- Islamic Gallery
- _Corporate Fact
- _ক্ষনিকের ডায়েরী

0 Comments