Seiri (整理) (Sort / সাজানো) :
কর্মস্থলের ব্যবহার্য জিনিসগুলো সাজিয়ে রাখা। যেটা যেখানে থাকা দরকার সেটাকে সেখানেই রাখা। এতে করে প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতে সহজ হয়। Seiton (整頓) (Set-In-Order/বিন্যাস করা) :
দরকারি জিনিসগুলো ধাপে ধাপে প্রয়োজনীয়তার ক্রম আকারে সাজানো। উদাহরণ দেওয়া যাক। মনে করুন, আপনি প্রতিদিন সকালে অফিসে গিয়ে আপনার সিটে বসে প্রথমে বোতল থেকে পানি পান করেন এরপর ডায়েরীটা বের করে আজকের কর্মপরিকল্পনা লিপিবদ্ধ করেন। এখন আগের রাতে যদি আপনি পানির বোতলটা আপনার ডেস্কের ডানপাশে এবং তারথেকে কিছুটা দুরে ডায়েরীটা রাখেন তবে আপনার কাজের ক্রম অনুসারে জিনিসগুলো সাজানো বলা যায় অর্থাৎ সেট ইন অর্ডার হয়েছে। Seiso (清掃) (Shine/ পরিষ্কার):
কর্মস্থলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। প্রতিদিন নিজের ডেস্ক এবং নিজের জিনিসপত্র রাখার স্থান ভালকরে পরিষ্কার করা। এতে করে কাজের প্রতি মনযোগ বাড়বে এবং মনে একটা আনন্দ অনুভূত হবে।
Seiketsu (清潔) (Standardize/ মান নির্ধারন করা) :
প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা। এবং পদ্ধতিটা যেন আদর্শ বা মডেল হিসাবে বিবেচিত হয় সেদিকে লক্ষ্য রাখা। উদাহরনস্বরুপ আপনার ডেস্কে আপনি যে চেয়ারে বসেন সেটা থেকে আপনার ল্যাপটপে কাজ করতে গেলে একটু ডানে কাঁত হতে হয়। এক্ষেত্রে আপনার বসার স্থান কিন্তু স্ট্যান্ডার্ড অনুসরণ করলনা। যদি আপনার বসার স্থান থেকে আপনার ল্যাপটপে কাজ করতে কোন অসুবিধা না হয় তবে এটাকে আমরা স্ট্যান্ডার্ড বলতে পারি। Shitsuke (躾) (Sustain/ ধারাবাহিকতা বজায় রাখা) :
নিত্যদিন এই 5's অনুসরণ করা। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত উপরে বর্নিত ধাপগুলো অনুসরণ করা । এমন যেন না হয় যে, আমি একদিন আমার কর্মস্থলকে সাজালাম, পরিষ্কার করলাম, প্রয়োজনীয় জিনিসগুলো ধারাবাহিকভাবে সাজালাম কিন্তু এরপর আবার এই বিষয়গুলোর দিকে নজর দিলামনা। অর্থাৎ পুনরায় সব অগোছালো অপরিষ্কার থাকল তাহলে এটা 5's অনুসরণ করা হোলনা।
- Home-icon
- Textile Section
- _Fiber
- _Yarn Manufacturing
- _Fabric Manufacturing
- _Dyeing
- _Printing
- _Denim Washing
- _Finishing
- Garments Section
- _Apparel Manufacturing
- _Merchandising
- _GSM
- Garments Technology
- IE
- Quality
- _Quality
- _Testing
- News & Tech
- _News
- _Tech
- Islamic Gallery
- _Corporate Fact
- _ক্ষনিকের ডায়েরী
0 Comments