SMV= Basic Time + Allowance
Here,
Basic Time=Observed time*Performance Rating
So,
SMV=(Observed time*Performance Rating)+Allowance
এক কথায় বা সহজভাবে বলতে গেলে SMV বলতে বুঝায় একটা প্রসেস একক পরিমান সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়টাই ঐ প্রসেসের SMV বা প্রসেস টাইম।
প্রসেস ৩(২)
ম্যানুয়াল কাটিং-এর সকল মাইক্রো প্রসেসকে আমরা প্রথম ২টি বড় প্রসেসে ভাগ করব।
১. কাটিং প্রিপারেশন
২. ম্যানুয়াল কাটিং
পরিপূর্ণ ক্যালকুলেশনে শুরু করার আগে একটা নির্দিষ্ট কাটিং-এর পেরিমিটার বিবেচনা করা যাক।
ধরি,
মোট লে / প্লাই কোয়ান্টিটি = ১৫
মার্কার পিস = ২০
মার্কার লেন্থ = ৬ ইয়ার্ডস ২ ইঞ্চি
চিত্রঃ-০১ (কাট প্যানেল পেরিমিটার)
১. কাটিং প্রিপারেশন
কাটিং শুরু করার আগে প্রিসেটিং-এর কিছু প্রসেস আছে। এটাকেই কাটিং প্রিপারেশন বলা হয়। প্রত্যেকটা প্রসেস নিয়ে বিস্তারিত আলোচনা করা হলোঃ
১.১. মার্কার স্প্রেডিং এবং ক্লাম্প এটাচঃ-
স্প্রেডিং শেষ হওয়ার পর কাটারম্যান মার্কারটাকে ফেব্রিকের উপর বিছায়। লেন্থ (Length) এবং উইডথ (Width) পাচ্ছে কিনা চেক করে। সব কিছু ঠিক থাকলে উইডথ বরাবর সেপ দিয়ে ক্লাম্প এটাচ করে।
এই প্রসেসের জন্য নির্দিষ্ট সময় ধরা হয়েছে ২.৫ মিনিট
এর সাথে ১১% এলাউন্স যোগ করা হলে,
=২.৫+২.৫*১১%
=২.৭৮ মিনিট-------------------------------------------------------------------------------------------------------------[১]
১.২. স্প্লিটিং টাইম ক্যালকুলেশনঃ-
আমরা জানি, ম্যানুয়াল কাটিং-এর ক্ষেত্রে মার্কার পেপার বিছিয়ে মার্কার পেপারটাকে নির্দিষ্ট স্থানে ছিঁড়তে / ছিদ্র করতে হয়। এটাকে স্প্লিট করা বলে। মুলত এই ছেঁড়া অংশ দিয়ে গাম ট্যাপের মাধ্যমে নিচের ফেব্রিককে মার্কার পেপারের সাথে এটাচ করা হয়।
চিত্রে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্টে স্প্লিট কোয়ানটিটি ২। তাহলে মোট স্প্লিট কোয়ানটিটি হবে,
= ২*২*২০= ৮০ [এখানে মোট পার্ট ২টি, প্রতি পার্টে স্প্লিট ২ টি এবং মার্কার পিস আছে ২০]
প্রতিটি স্প্লিটিং টাইম ০.৬৮ সেকেন্ড।
সুতরাং, মোট স্প্লিটিং টাইম
= ৮০*০.৬৮ [যেহেতু মোট স্প্লিটিং কোয়ানটিটি ৮০]
= ৫৪.৪৫ সেকেন্ড
= ০.৯১ মিনিট
=০.৯১+(০.৯১*১১%)
= ১.০১ মিনিট-----------------------------------------------------------------------------------------------------------[২]
১.৩. স্কচ টেপ / গাম টেপ এটাচঃ-
প্রতিটি স্প্লিটিং-এ গাম টেপ এটাচ টাইম ২ সেকেন্ড।
সুতরাং, মোট গাম টেপ এটাচ টাইম
= ৮০*২ [যেহেতু মোট স্প্লিটিং কোয়ানটিটি ৮০ তাই গাম টেপ এটাচ করতে হবে ৮০টি স্প্লিট করা স্থানে]
= ১৬০ সেকেন্ড
= ২.৬৭ মিনিট
=২.৬৭+(২.৬৭*১১%)
= ২.৯৬ মিনিট-----------------------------------------------------------------------------------------------------------[৩]
১.৪. এজ (Edge) কাটিং বা উইডথ বরাবর কাটিংঃ-
ফেব্রিকের উইডথ বা প্রস্থ বরাবর একটা কার্লিং টেন্ডেন্সি থাকে। অর্থাৎ সোজা বাংলায় বল্টায় যাওয়ার প্রবণতা থাকে। এই কার্লিং টেন্ডেন্সি রোধ করার জন্য উইডথ বরাবর কেটে ফেলতে হয়। এটাকে এজ কাটিং বা সেপ দেওয়া বলে।
ধরা যাক,
মার্কার লেন্থ = ৬ ইয়ার্ডস ২ ইঞ্চি
= (৬*৩৬)+২ ইঞ্চি
=২১৮ ইঞ্চি
=২১৮/৩৬ ইয়ার্ডস
=৬.০৬ ইয়ার্ডস
=৬.০৬*২ ইয়ার্ডস
=১২.১১ ইয়ার্ডস [২ দ্বারা গুণ করা হয়েছে কারণ, ফেব্রিকের লেন্থ বরাবর ২ পাশেই সেপ দিতে হবে]
এখন,
প্রতি ইয়ার্ড কাটিং-এর সময় = ০.১৮ মিনিট
সুতরাং, এজ (Edge) কাটিং-এর মোট সময়
= ০.১৮*১২.১১ মিনিট
=২.২১ মিনিট
=২.২১+(২.২১*১৫%)মিনিট
=২.৫৫ মিনিট-----------------------------------------------------------------------------------------------------------[৪]
সমীকরণ [১], [২], [৩] এবং [৪] যোগ করলে আমরা কাটিং প্রিপারেশনের মোট সময় পাব
সুতরাং কাটিং প্রিপারেশন টাইম = ২.৭৮+১.০১+২.৯৬+২.৫৫
= ৯.২৯ মিনিট -----------------------------------------------------------------------------------------------------------[ক]
২. ম্যানুয়াল কাটিং
কাটিং প্রিপারেশনের টাইম বের করা হয়েছে। এখন আমরা কাটিং টাইম বের করব। ম্যানুয়াল কাটিং কিছু মাইক্রো প্রসেসের সমন্বয়ে সম্পন্ন হয়। নিম্নে প্রত্যেকটা মাইক্রো প্রসেসের টাইম ক্যালকুলেশন দেওয়া হলোঃ-
২.১. নচ/কাট মার্ক কাটিং টাইমঃ
মার্কারের প্যানেলে কাট মার্ক বা নচ মার্ক থাকলে স্ট্রেইট নাইফ মেশিনটাকে একটু থামিয়ে সেই নচ/কাট মার্ক কাটিং করতে হয়।
একটা নচ/কাট মার্ক কাটিং-এর টাইম = ০.০৩ মিনিট
টেবিল-১ থেকে দেখতে পাই, মোট নচ/কাট মার্কের সংখ্যা = ১৬০
সুতরাং, নচ/কাট মার্ক কাটিং টাইম
= ০.০৩*১৬০ মিনিট
= ৫.৩৩ মিনিট
=৫.৩৩ + (৫.৩৩*১৫%) মিনিট
=৬.১৩ মিনিট -----------------------------------------------------------------------------------------------------------[১]
২.২. কাটিং নাইফ শার্পেনিং টাইমঃ
একটা নির্দিষ্ট পরিমান দুরূত্ব কাটিং করার পর প্রতিবার নাইফকে শার্প করতে হয়। অটো কাটিং প্রসেসে মেশিনে যে দুরূত্ব সেট করা থাকে সেই দুরূত্ব পরপর নাইফ শার্প হয়। কিন্তু ম্যানুয়াল কাটিং-এর ক্ষেত্রে প্রতিটি শার্প কর্ণার পর্যন্ত কাটিং হওয়ার পর নাইফ শার্প করতে হয়। সুতরাং মোট শার্প কর্ণার সংখ্যা দিয়ে প্রতিবার নাইফ শার্পেনিং টাইমকে গুণ করলেই মোট টাইম পাওয়া যাবে।
টেবিল-১ থেকে দেখতে পাই,
মোট শার্প কর্ণার সংখ্যা = ৮০
প্রতিবার নাইফ সার্পেনিং টাইম = ০.০৫
সুতরাং মোট নাইফ শার্পেনিং টাইম
= ৮০*০.০৫ মিনিট
=৪ মিনিট
=৪+(৪*১৫%) মিনিট
=৪.৬০-------------------------------------------------------------------------------------------------------------------[২]
২.৩. প্যানেল কাটিং টাইমঃ
এটাই মুলত কাটিং টাইম। টোটাল কত দুরূত্ব কাটতে হবে এবং এই কাটিং করতে কত সময় লাগবে বের করতে হবে।
প্রতি ইয়ার্ড কাটিং টাইম ০.১৮ মিনিট।
টেবিলে-০১ থেকে আমরা পাই ,
মোট পেরিমিটার = ৪৬০০ সে.মি.
=৪৬০০/২.৫৪/৩৬ ইয়ার্ডস
=৫০.৩১ ইয়ার্ডস
সুতরাং কাটিং টাইম
= ৫০.৩১*০.১৮ মিনিট
=৯.২০ মিনিট
=৯.২০+(৯.২০*১৫%) মিনিট
=১০.৫৮ মিনিট---------------------------------------------------------------------------------------------------------[৩]
সমীকরণ [১], [২] এবং [৩] যোগ করলে আমরা প্যানেল কাটিং-এর সময় পাব
সুতরাং কাটিং টাইম = ৬.১৩+৪.৬০+১০.৫৮
=২১.৩১ মিনিট
=২১.৩১/২ [যেহেতু ২ জন কাটার ম্যান কাজ করেছে]
=১০.৬৫-----------------------------------------------------------------------------------------------------------------[খ]
সমীকরণ [ক] এবং [খ] যোগ করলেই আমরা মোট কাটিং টাইম পাব।
সুতরাং, মোট কাটিং টাইম = কাটিং প্রিপারেশন টাইম + ম্যানুয়াল কাটিং টাইম
= ৯.২৯+১০.৬৫ মিনিট
=১৯.৯৪ মিনিট
SMV Calculation:
মনে করি,
মার্কার পিস= ২০ [ টেবিল-০১ দ্রষ্টব্য]
লে কোয়ানটিটি= ১৫
সুতরাং মোট আউটপুট= ২০*১৫ পিস
= ৩০০ পিস
সুতরাং, কাটিং SMV = (১৯.৯৪/৩০০) মিনিট
= ০.০৬৬ মিনিট
=০.০৬৬*২ মিনিট [যেহেতু ২ জন ম্যানপাওয়ার ব্যবহৃত হয় তাই ২ দিয়ে গুন করা হয়েছে]
= ০.১৩+ (০.১৩*১৫%) মিনিট
= ০.১৫ মিনিট
*রিক্যাপ কর্তৃক প্রস্তুতকৃত
0 Comments